পাসপোর্ট সেবা গাইড

ই-পাসপোর্ট আবেদন, ফি ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

অনলাইনে ই-পাসপোর্ট আবেদন করতে কোনো দালালের প্রয়োজন নেই। নিচের সঠিক ফি ও প্রয়োজনীয় কাগজপত্র দেখে নিজেই সহজে আবেদন সম্পন্ন করুন।

সরকারি ই-পাসপোর্ট ফি তালিকা (১৫% ভ্যাটসহ)

নিয়মিত, জরুরি ও অতীব জরুরি ডেলিভারি ফি

অফিসিয়াল পোর্টালে যান
পাসপোর্টের ধরণ (পাতা ও মেয়াদ) সাধারণ (১৫ কর্মদিবস) জরুরি (৭ কর্মদিবস) অতীব জরুরি (২ কর্মদিবস)
৪৮ পৃষ্ঠা — ৫ বছর মেয়াদী ৳ ৪,০২৫ ৳ ৬,৩২৫ ৳ ৮,৬২৫
৪৮ পৃষ্ঠা — ১০ বছর মেয়াদী ৳ ৫,৭৫০ ৳ ৮,০৫০ ৳ ১০,৩৫০
৬৪ পৃষ্ঠা — ৫ বছর মেয়াদী ৳ ৬,৩২৫ ৳ ৮,৬২৫ ৳ ১২,০৭৫
৬৪ পৃষ্ঠা — ১০ বছর মেয়াদী ৳ ৮,০৫০ ৳ ১০,৩৫০ ৳ ১৩,৮০০
* ১৮ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সের আবেদনকারীদের ক্ষেত্রে শুধুমাত্র ৫ বছর মেয়াদী ৪৮ পাতার পাসপোর্ট প্রদান করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র তালিকা

  • জাতীয় পরিচয়পত্র (NID): মূল কপি ও ফটোকপি (১৮ বছর বা তদূর্ধ্বদের জন্য আবশ্যক)।
  • অনলাইন জন্ম নিবন্ধন (BRC): ১৭ ডিজিটের ইংরেজি ও বাংলা অনলাইন জন্ম সনদ (১৮ বছরের কম বয়সীদের জন্য)।
  • আবেদন সারসংক্ষেপ (Application Summary): অনলাইনে সাবমিট করার পর প্রাপ্ত বারকোডসহ প্রিন্ট কপি।
  • পেমেন্ট স্লিপ (A-Challan): ব্যাংক বা অনলাইন পেমেন্টের মূল চালান কপি।
  • পুরাতন পাসপোর্ট (যদি থাকে): রি-ইস্যুর ক্ষেত্রে পুরাতন পাসপোর্টের মূল কপি সাথে নিতে হবে।

আবেদনের ৪টি সহজ ধাপ

১

অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশন

epassport.gov.bd-এ নিজের মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলুন।

২

ফরম পূরণ ও ফি প্রদান

NID অনুযায়ী নিখুঁত তথ্য দিয়ে বিকাশ, নগদ বা ব্যাংকের A-Challan-এ ফি পরিশোধ করুন।

৩

বায়োমেট্রিক ও ছবি প্রদান

নির্ধারিত তারিখে পাসপোর্ট অফিসে গিয়ে আঙুলের ছাপ, চোখের আইরিশ ও ছবি দিন।

৪

অনলাইনে স্ট্যাটাস চেক ও ডেলিভারি

Application ID দিয়ে ওয়েবসাইটে স্ট্যাটাস রেডি দেখলে ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্ট সংগ্রহ করুন।

পাসপোর্ট ও ভিসার ছবি সাইজ করতে চান?

কুইককাজের ১০০% ফ্রি ইমেজ রিসাইজার দিয়ে ৩০০×৩০০ ও পাসপোর্ট সাইজের ছবি সেকেন্ডে তৈরি করুন।

ছবি রিসাইজ করুন