বর্ষাকালে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ে। সতর্ক থাকলে এই রোগ প্রতিরোধ সম্ভব।
ডেঙ্গুর লক্ষণ
- হঠাৎ তীব্র জ্বর
- মাথাব্যথা ও চোখের পিছনে ব্যথা
- শরীরে লাল ফুসকুড়ি
- বমি বমি ভাব
কী করবেন
দ্রুত চিকিৎসকের কাছে যান। প্রচুর তরল পান করুন এবং বিশ্রাম নিন।
প্রতিরোধ
মশার প্রজনন স্থান ধ্বংস করুন। জমা পানি রাখবেন না।